'ইতিহাসের জনক' হিসাবে পরিচিত গ্রীক ঐতিহাসিক হেরোডটাস ও গ্রীক চিকিৎসক টেসিয়াস এর রচনা থেকে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে পারসিক আধিপত্যের কথা জানা যায়। গ্রীকদুত মেগাস্থিনিস এর লেখা ' ইন্ডিকা ' গ্রন্থ থেকে মৌর্যযুগের বিবরণ পাওয়া যায়। জনৈক অজ্ঞাতনামা গ্রীক নাবিকের ' পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সী ' নামক গ্রন্থ থেকে খ্রিষ্টীয় প্রথম শতকের ভারতীয় অর্থনীতি, বাণিজ্য ও ভূগোল সংক্রান্ত নানা তথ্য পাওয়া যায়। টলেমির ভূগোল ও প্লিনির রচনাও মূল্যবান ঐতিহাসিক উপাদান। চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন, হিউয়েন সাঙ, ইতসিং এবং তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথ এর রচনা ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান।