কুবের মাঝি আজ মাছ ধরিতেছিল দেবীগঞ্জের মাইল দেড়েক উজানে। নৌকায় আরো দুজন লোক আছে। ধনঞ্জয় এবং গণেশ। তিনজনের ¤ বাড়ীই কেতুপুর গ্রামে। আরও দুমাইল উজানে পদ্মার ধারেই কেতুপুর গ্রাম। নৌকাটি বেশি বড়ো নয়। পিছনের দিকে সামান্য একটু ছাওনি আছে। বর্ষা - বাদলে দু-তিন জন কোন - ¤¤ রকমে মাথা গুঁজিয়া থাকিতে পারে। বাকি সবটাই খোলা। ¤ মাঝখানে নৌকার পাটাতনে হাত দুই ফাঁক রাখা হইয়াছে। এই ফাঁক দিয়া নৌকার খোলের মধ্যে মাছ ধরিয়া জমা করা হয়। জাল ফেলিবার ব্যবস্থা পাশের দিকে। ত্রিকোণ বাঁশের ফ্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে। জালের শেষ সীমার বাঁশটি নৌকার ¤ পার্শ্বদেশের সঙ্গে সমান্তরাল। তার দুই প্রান্ত হইতে লম্বা দুটি বাঁশ নৌকার ধারে আসিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভিতরে হাত দুই আগাইয়া আসিয়াছে।