বাসায় উঠলাম।'
'বাড়ীওয়ালার নাম অক্ষয় মন্ডল। বাড়িটি দোতলা; নিচের তলায় দুটি ঘর, ওপরে দুটি; যাতায়াতের রাস্তা আলাদা। অক্ষয় মন্ডল দোতলায় একা থাকে, কিন্তু তার কাছে লোকজনের যাতায়াত আছে। মিষ্টভাষী লোক, কিন্তু কী কাজ করে বুঝতে পারলাম না। মাঝে মাঝে আমাদের ঘরে এসে গল্পসল্প করতো, কিন্তু আমাকে কোনদিন দোতলায় ডাকতো না। পড়শিদের সঙ্গেও যাতায়াত ছিল না। আমাদের ব্যাংকে ওর একটা চালু খাতা ছিল।'