১৯৩০ সালের ৮ ডিসেম্বর, দুপুর সাড়ে বারোটা। ইউরোপীয় পোশাক পরা তিনজন যুবক গটগট করে উঠে এল রাইটার্স বিল্ডিংস - এর সিড়ি দিয়ে। বলাই বাহুল্য, এই তিনজনের মধ্যে দলপতির নাম বিনয় বসু। বাকি দুজন সুধীর গুপ্ত ও দীনেশ গুপ্ত। সুধীরের ডাকনাম ছিল বাদল। সেই নামেই পরিচিত। ওরা তিনজন এসে দাঁড়ালো কারা বিভাগের আই. জি. মিস্টার সিম্পসনের ¤¤ অফিসের সামনে। সাহেবের আর্দালি ওদের দেখে জিজ্ঞেস করলো, আপনারা কি সাহেবের সঙ্গে দেখা করতে চান? স্লিপে নাম লিখুন আগে - ওরা সে কথার কোনো উত্তর না দিয়ে দরজা ঠেলে ঢুকে ¤ পড়ল ভেতরে। সিম্পসন ক্রুদ্ধভাবে মুখ তুলে তাকালো। 