হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠলো  আচম্বিতে শিরশিরিয়ে উঠলো দেহের সমস্ত শিরা - উপশিরা। দাঁতে দাঁতে চেপে হাত পা গুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইলো একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে। নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর। তাড়া দেবার জন্যে লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষন চুপচাপ। আবার নড়ে উঠলো ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূ - হল হলো। আস্তে আস্তে মাথা তুললো লোকটা ওপাশ থেকেও উঠে এল ঠিক তেমনই একটি মাথা। মানুষ!