দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়। ডাস্টবিন টা উল্টে এসে পড়েছে গলিদুটোর মাঝখানে খানিকটা ভাঙাচোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হল না। নির্জীবের মত পড়ে রইল খানিকক্ষণ। কান পেতে রইলো দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না - 'আল্লাহ আকবর' কি 'বন্দে মাতরম'।