শহরে ১৪৪ ধারা আর কারফিউ জারি হয়েছে। দাঙ্গা বেধেছে হিন্দু আর মুসলমানে। মুখোমুখি লড়াই দা, সড়কি, ছুরি, লাঠি নিয়ে। তা ছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতকের দল - চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুটেরা - রা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যুবিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে আরো তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু - কাতর নারী - শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বীভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ী। তারা গুলি ছুঁড়চ্ছে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে।  