বিশ্বকাপের নকআউট পর্ব চলছে। এবার যেমন একাধিক বড় দল বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, তেমনই অনেক দল প্রত্যাশার ঊর্ধ্বে উঠে দাপট দেখিয়েছে। সেইরকমই বিশ্বকাপে এমন কিছু প্লেয়ার আছেন যারা এবার গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার। তালিকায় সবার উপরে আছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের এই ২৩ বছর বয়সি স্ট্রাইকার ৪টে ম্যাচে ৫টা গোল করেছেন। তিনি কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত সবথেকে বেশি গোল করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি একটি এবং ডেনমার্ক ও পোল্যান্ডের বিরুদ্ধে দুটি করে গোল করেন। ফলে গোল করে তিনি এখন চর্চায়। সম্প্রতি পোল্যান্ডের বিরুদ্ধে দুটো গোল করেও তিনি বিতর্কে জড়িয়েছেন। তাঁর নীতির জন্য জরিমানা করেছে FIFA। স্পনসর মদ প্রস্তুতকারী সংস্থা বাডওয়াইজারের নাম তিনি ঢেকে ছবি তুলেছেন আর সাংবাদিক বৈঠকে যোগ দেননি। এতেই তাঁর উপর ক্ষুব্ধ হয়েছে FIFA। যদিও নিজের বিশ্বকাপকে পাখির চোখ করে এসবে নজর দিতে রাজি নন তিনি। তাঁর পাশে থেকেছে ফ্রান্স ফুটবল দলও। কোয়ার্টারফাইনালে ফ্রান্স মুখোমুখি ইংল্যান্ডের। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার আর্জেন্তিনা। আর দলের প্রধান স্তম্ভ লিওনেল মেসি। তিনি সোনার বুটের দৌড়ে রয়েছে দ্বিতীয় স্থানে। চার ম্যাচ খেলে তিনি করেছেন তিনটে গোল। সৌদি আরব, মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করেছেন। কোয়ার্টারফাইনালে আর্জেন্তিনা মুখোমুখি নেদারল্য়ান্ডের।