সুইৎজারল্য়ান্ডকে উড়িয়ে শেষ আটে পৌঁছে গেল পর্তুগাল। ৬-১ গোলে শাকিরিদের পরাস্ত করল পর্তুগাল। ম্যাচের নায়ক গনসালো রামোস (Goncalo Ramos), কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। এই ম্যাচে রোনাল্ডোর পরিবর্তনে নেমেছিলেন রামোস আর নেমেই প্রমাণ করলেন নিজেকে। তিনটে গোল করলেন। পরে তাঁরে তুলে রোনাল্ডোকে (Cristiano Ronaldo) নামানো হল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ক্রিস্তিয়ানো রোনাল্ডোকে দ্বিতীয়ার্ধে তুলে নিয়েছিলেন স্যান্টোস। কোচের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় কোচের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ থাকার অঙ্গভঙ্গি করে বিতর্কে জড়িয়েছেন। তারই খেসারত দিতে হল রোনাল্ডোকে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে জায়গা হয়নি। রোনাল্ডোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পর্তুগাল। সুইৎজারল্যান্ডকে ৬-১ ব্যবধানে উড়িয়ে শেষ আটে মরক্কোর মুখোমুখি পর্তুগিজরা। রোনাল্ডোর সামনেই কাতার বিশ্বকাপে জন্ম নিল ¤ পর্তুগালের নতুন নায়ক গনসালো রামোস। কাতার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লেখালেন। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোর পরিবর্তে ২১ বছর বয়সি তরুণ স্ট্রাইকার গনসালো রামোসের ওপর ভরসা করেছিলেন পর্তুগাল কোচ স্যান্টোস। তাঁকে হতাশ করেননি দলের এই তরুণ ফুটবলার। ম্যাচের ¤ শুরু থেকেই পর্তুগালের দাপট। ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় পোর্তুগাল। থ্রো-ইন থেকে বল পেয়ে বক্সের মধ্যে গনসালো রামোসকে পাস বাড়ান জোয়াও ফেলিক্স। বাঁপায়ের দুরন্ত শটে সুইস গোলকিপার সমারকে পরাস্ত করে বল জালে পাঠান রামোস।