৩০ ডিসেম্বর থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর দিন হিসেবে নির্ধারণ করেছে পূর্ব রেল। যদিও পুরোটাই নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপরে। প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলে তবেই ৩০ ডিসেম্বর হাওড়া থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু তার আগেই বড়সড় পদক্ষেপ পূর্ব রেলের। সূত্রের খবর মোতাকের ২৬ ডিসেম্বরেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির ট্রায়াল রান করছে পূর্ব রেল। যাত্রীশূন্য অবস্থায় এই ট্রায়াল রান হবে। প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার ট্রেনটি ভোর ৫ টা বেজে ২৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে। সেটি নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছনোর কথা রয়েছে দুপুর ১ টা বেজে ২৫ মিনিটে ¤¤ ট্রায়াল রান হিসেবে চলায় সোমবার শুধুমাত্র মালদা টাউন ও বারসোই এই দুটি স্টেশনেই দাঁড়াবে ট্রেনটি। উলটোদিকে ফিরে আসার সময়, সোমবার নিউ জলপাইগুড়ি জংশন থেকে বেলা 3টে বেজে 5 মিনিটে ছেড়ে বন্দে ভারত হাওড়া ফিরে আসবে রাত ১০ টা বেজে ৩৫ মিনিটে। প্রসঙ্গত, যে কোনও রুটে নতুন ট্রেন চালানোর আগে সাধারণ ভাবে তার ট্রায়াল রান করে নেয় রেল। বন্দে ভারতের ক্ষেত্রেও তার কোনও ব্যতিক্রম হল না। মনে করা হচ্ছে, সবকিছু একেবারে প্ল্যানমাফিক হয়েছে কিনা, তা দেখার এটি একেবারে অন্তিম পরীক্ষা।