যে কোনও মূল্যে করোনা রুখতে তৎপর কেন্দ্র। তড়িঘড়ি ছাড়পত্র দেওয়া হল ন্যাজাল টিকাকে (Nasal Vaccine)। শুক্রবার থেকেই নেওয়া যাবে করোনার এই টিকা (Coronavirus Vaccine)। প্রতিটি বেসরকারি হাসপাতালে এদিন থেকে এই টিকা নেওয়ার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় ¤ স্বাস্থ্য মন্ত্রক। বুস্টার ডোজ হিসেবে এই ন্যাজাল ভ্যাকসিনকে মান্যতা দিয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ ¤ মান্তব্য। কোভ্যাকসিন (Covaxin) বা কোভিশিল্ডের (Covishield) টিকা যাঁরা আগে নিয়েছেন, তাঁরাই এই 'ন্যাজাল ভ্যাকসিন' নিতে পারবেন। বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে না বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগেই এই ন্যাজাল ভ্যাকসিনের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল ভারত বায়োটেককে। সংস্থার ন্যাজাল ভ্যাকসিন iNCOVAC-কে শর্তসাপেক্ষে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। ১৮ বছরের ঊর্ধ্বে সমস্ত ভারতীয় নাগরিকই এই টিকা গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছিল CDSCO। iNCOVAC-ই বিশ্বের প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিন হিসেবে এই ছাড়পত্র পেয়েছিল। দু'টি ডোজের এই টিকা ভিন্নধর্মী বুস্টার ডোজ হিসেবেও ব্যবহার করা যাবে বলে ঘোষণা করেছিল ভারত বায়োটেক।