দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে ভারতে 104 টি YouTube Chanel নিষিদ্ধ করল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন 104 টি YouTube চ্যানেলের সঙ্গেই 45 টি ভিডিয়ো, 4 টি Facebook অ্যাকাউন্ট, 3 টি Instagram অ্যাকাউন্ট, 5 টি Twitter হ্যান্ডেল ও 6 টি ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে। ভুয়ো খবর রটানো ও জাতীয় সুরক্ষার সক্ষে আপোষ করার অভিযোগ উঠেছে এই চ্যানেল, ভিডিয়ো ও অ্যাকাউন্ট-গুলির বিরুদ্ধে। রাজ্যসভায় এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন তথ্য প্রযুক্তি আইনের ধারা 69A ভারতের সার্বভৌমত্ব বা অখণ্ডতার স্বার্থে, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা জনশৃঙ্খলা বা কমিশনের প্রতি উসকানি রোধ করার স্বার্থে ডিজিটাল মিডিয়ার উপর কন্টেন্ট ব্লক করার বিধান দেয়। তিনি জানিয়েছেন তথ্যপ্রযুক্তি আইনের দ্বিতীয় পার্ট অনুযায়ী ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক 2021 সালের অক্টোবর থেকে 2022 সালের অক্টোবর পর্যন্ত 1643 টি ইউজার জেনারেটেড URL ব্লক করেছে। এর মধ্যে রয়েছে ওয়েবপেজ, ওয়েবসাইট, পোস্ট ও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট। তিনি জানিয়েছেন, যখনই প্রয়োজন পড়েছে কেন্দ্র এই আইনের ব্যবহার করেছে, এবং ভবিষ্যতেও এই আইন ব্যবহারে পিছু পা হবে না।