আপনি কি জেইই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আগামী দিনে IIT-তে ভর্তিতে পরিবর্তন আসতে চলেছে। ভবিষ্যতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IITs) ভর্তির জন্য ক্লাস 12-এর ফলাফলের মানদণ্ড ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-19 মহামারীর পরিপ্রেক্ষিতে IIT-তে 12 শ্রেণির বোর্ড পরীক্ষার পারফরমেন্সের মানদণ্ড শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে ভর্তির মাপকাঠিও শিথিল করা হয়েছিল এবং ভর্তির জন্য পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ভাষা এবং অন্যান্য বিষয়ে কেবলমাত্র পাস নম্বরের প্রয়োজন ছিল। যা জেইই (অ্যাডভান্সড) 2022 পর্যন্ত আরও দুই বছর জারি থাকবে। কোভিড -19-এর কারণে হওয়া লকডাউনের জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় এবং রাজ্য বোর্ড পরীক্ষা বাতিল করে। এরপরেই আইআইটি 2020 এবং 2021 সালের বোর্ড পরীক্ষায় প্রার্থীদের পারফরম্যান্সের বিষয়টিকে শিথিল করে। আসলে 2020 সালের আগে, JEE (অ্যাডভান্সড) তে যোগ্যতা পেতে গেলে প্রার্থীদের 12 শ্রেণীতে কমপক্ষে 75 শতাংশ নম্বর পেতে হত অথবা IIT-তে আসন নিশ্চিত করতে পরীক্ষার্থীদের বোর্ডের ফলাফলের শীর্ষ 20 শতাংশ পেতে হত। একইসঙ্গে আগে ¤ তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীদের ন্যূনতম 65 শতাংশ নম্বর থাকতে হতে ¤ কিংবা শীর্ষ 20 শতাংশের চাহিদা পূরণ করতে হবে।