টেস্টের পরেও আবার টেস্ট! মাধ্যমিকে দু'মাস আর উচ্চমাধ্যমিকে তিন মাস পরই ফাইনাল পরীক্ষা। আগামী বছরের সেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ঘাটতি-খামতি পূরণে কলকাতা-সহ বিভিন্ন জেলা¤য় বহু স্কুল টেস্ট হয়ে যাওয়ার পরেও টেস্ট নিতে উদ্যোগী হয়েছে। কোভিডের জেরে স্কুল বন্ধে পড়াশোনার মান খারাপ হওয়ায় আশঙ্কা অনেকাংশেই সত্যি প্রমাণ হয়েছে বিভিন্ন ¤স্কুলে সদ্য শেষ হওয়া মাধ্যমিক, উচ্চমাধ্যমি-কের টেস্টে। সে জন্যেই এই উদ্যোগ। একই কারণে সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলের তৃতীয়, পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণির ¤ পড়ুয়াদের জন্যে 'স্যাস'-এরও আয়োজন করেছিল রাজ্য। দু'শো বছরে পা দিতে চলা সংস্কৃত ¤কলেজিয়েট স্কুল নির্ধারিত সময়ে হওয়া টেস্টের প্রশ্নপত্রেই আরও এক বার টেস্ট নিতে চলেছে। তবে এটা বাধ্যতামূলক নয় প্রথম দফার টেস্টের খাতা পরীক্ষার্থীদের দেখানো হয়েছে। তাতে কোথায় ভূল ভ্রান্তি রয়েছে, সে ব্যাপারে শিক্ষকরা পড়ুয়াদের বিশদে অবগত ¤করেছেন। তারপর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রি-টেস্ট শুরু হবে। রি-টেস্টে বসার বিষয়টি অবশ্য পড়ুয়াদের উপরেই নির্ভর করছে। শ্যামবাজারের পার্ক ইনস্টিটিউশন আবার সরাসরি ¤ রি-টেস্টের পথে না-¤হেঁটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে বৈঠক করে বিশেষ ক্লাসের ব্যবস্থা করে6ছে। তাতে পড়ুয়াদের উপস্থিতির হার ও আগ্রহ দেখে রি-টেস্টের সিদ্ধান্ত নেবে স্কুল।