ইতিহাস মানেই বোরিং। শুধুই মুখস্ত বিদ্যা। অনেকটা লেখা আর একেবারে কম নম্বর। ইতিহাস মানেই সকলের মনে এই ধারণাই রয়েছে। কিন্তু ইতিহাস¤ও অন্যান্য বিষয়ের মতো আকর্ষণীয় হয়ে উঠতে পারে যদি ইতিহাসকেই সঠিকভাবে পড়া যায় । ইতিহাসে রয়েছে অনেক অজানা তথ্য জানার সুযোগ। ¤ এমনকি রয়েছে একাধিক আকর্ষণীয় কেরিয়ার গড়ার সুযোগও। তাহলে ইতিহাস নিয়ে পড়লে ঠিক কোন কোন কেরিয়ারের দিশা দেখতে পাবেন জেনে নিন। আর্কিভিস্টদের সরকারি এজেন্সির আর্কাইভাল ইউনিট, স্থানীয় সরকারী, কমার্শিয়াল সংস্থা, হাসপাতাল, মিউজিয়াম, লাইব্রেরি এবং শিখা প্রতিষ্ঠানে বিবিধ কাজের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ইতিহাস নিয়ে পড়ার পর লাইব্রেরি সায়েন্স, হিউম্যানিটি, সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর করলেও আপনি এই পেশায় আসতে পারেন। আপনার যদি ঐতিহাসিক জিনিসপত্র সংগ্রহ এবং সংরক্ষণের প্রতি আগ্রহ থাকে তাহলে কেরিয়ার হিসাবে মিউজিয়ামের সমস্ত বিষয়ই নিয়েই কাজ করতে হবে। সংশ্লিষ্ট পেশায় আসতে হলে ইতিহাস নিয়ে স্নাতক পড়ার পর মিউসিওলজিতে মাস্টার্স এবং মিউসিওলজি এবং হিস্ট্রি অফ ইন্ডিয়ান আর্টসে ডিপ্লামা করতে পারেন। মিউজিওলজিস্ট হিসাবে আপনার সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কাজের সুযোগ আছে। মিউজিয়াম ডিরেক্টর, গ্যালারি অ্যাসিসট্যান্ট, ডিজাইন কলসালট্যান্ট, এবং বিভিন্ন মিউজিয়ামে এবং আর্ট গ্যালারিতে কাজ করতে পারেন।