সম্প্রতি প্রকাশিত হয়েছে সিভিল সার্ভিস মেইন পরীক্ষার ফলাফল। গত 6 ডিসেম্বর CSE মেইন ফলাফল 2022 ঘোষণা করে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। আর ফলাফল ঘোষণার কয়েক দিনের মধ্যেই UPSC সিভিল সার্ভিস পরীক্ষার সংখ্যা বাড়ানোর দাবি তুলেছে আবেদনকারীরা। আসলে UPSC হল কেন্দ্রীয় সরকারে অধীনে থাকা একটি সংস্থা। কেন্দ্রীয় সরকারের কর্মী নিয়োগ করার জন্য বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকে সংশ্লিষ্ট সংস্থাটি। যার মধ্যে একটি পরীক্ষা হল UPSC সিভিল সার্ভিস পরীক্ষা। আর প্রত্যেক বছরই সারা দেশ জুড়ে অগুনতি ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেন। আর দেশের সর্বোচ্চ র্যাঙ্কের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে যে সঠিক প্রস্তুতির প্রয়োজন, তা বলাই বাহুল্য। কিন্তু, গত দুবছর কোভিড আবহে আর সব কিছুর মতোই ছাত্রছাত্রীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে এবছর যেসকল ছাত্রছাত্রী পাশ করতে পারেননি, তারাই কার্যত রাস্তায় প্রতিবাদে নেমেছেন। সেক্ষেত্রের প্রস্তুতির খামতি এবং কোভিড আবহে পরীক্ষা দিতে না পারায় বয়সের ছাড় দেওয়া সহ একাধিক ইস্যুতে প্রতিবাদে নেমেছেন আবেদনকারীরা। এমনকী, দিল্লির রাস্তায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আবেদনকারীরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন।