বিমানে ওঠার পর থেকে ¤ যাত্রীদের বিভিন্নভাবে বিমান সেবিকারা সাহায্য করে থাকেন। আবার খাবার থেকে শৌচাগার সহ বিমানের যাবতীয় কোনও অভিযোগও বিমানসেবিকাকেই শুনতে হয়। কিন্তু সাধারণত যাত্রীদের হাজার রকমের খেয়ালিপনার সহ্য করেও বিমানসেবিকারা মেজাজ হারান না। কিন্তু সাম্প্রতিককালে বিমানসেবিকার এক যাত্রীর সঙ্গে তুমুর বিতর্কে জড়িয়ে পড়ার ভিডিয়ো সামনে এসেছে। খানিক শুনতে অস্বাভাবিক লাগলেও এমনই এক দৃশ্যের সাক্ষী হয়েছে সোশ্যাল মিডিয়া। ঘটনাটি ঘটেছে ইস্তাম্বুল থেকে দিল্লিগামী এক ইন্ডিগোর বিমানে। সম্প্রতি ইন্ডিগোর ওই বিমানের ¤ একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। Tarun Shukla নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সংশ্লিষ্ট ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক যাত্রী খারাপ খাবার পাওয়ার অভিযাগে বিমানসেবিকার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। ¤ আসলে বিমানে নিজের পছন্দের খাবার না পেয়েই বেজায় চটে যান ওই যাত্রী। ফলে রীতিমতো খারাপ ব্যবহার করতে থাকেন বিমানসেবিকার সঙ্গে। আসলে ঘটনাটির সূত্রপাত খাবার কেন্দ্র করে হলেও তা ধীরে ধীরে যথেষ্ট বিতর্কের দিকে মোড় নেয়। এমনকী সংশ্লিষ্ট ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক যাত্রীর খারাপ ব্যবহারের জন্য এক বিমানসেবিকা কেঁদে দিয়েছেন। আর সহকর্মীর পাশে দাঁড়াতেই আরেক বিমানসেবিকা ওই যাত্রীকে তাঁর খারাপ ব্যবহারের জন্য দোষারোপ করেন।