জনপ্রিয় গায়ক লাকি আলির ¤ সম্পত্তি জবরদখল করার চেষ্টা চলছে! সোশাল মিডিয়ায় এমন অভিযোগ তুলে সরব হয়েছেন সংগীত শিল্পী। তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি দুবাইয়ে আছেন। আর সেই কারণেই উদ্বেগ অনেকটা বেশি। লাকির অভিযোগ, বেঙ্গালুরুর দুই ল্যান্ড মাফিয়া তাঁর কাঞ্চনাহাল্লি এলাকার জমি দখল করার চেষ্টা করছে। অথচ ওই জমি তাঁর গচ্ছিত সম্পত্তি। সরাসরি জনৈক সুধীর এবং মধু রেড্ডির নাম নিয়ে ওই অভিযোগ করেছেন গায়ক। তাঁর কথায়, "আমার নাম ¤ মকসুদ মেহমুদ আলি। আমার বাবা কিংবদন্তী অভিনেতা এবং কৌতুকশিল্পী মেহমুদ আলি। আমাকে লোকে লাকি আলি নামেও চেনে। কর্নাটকের ইয়েলেহাঙ্কা এলাকায় আমার ফার্ম রয়েছে। যার বেশ কিছুটা অংশ জবরদখল করার চেষ্টা করেছেন সুধীর রেড্ডি এবং মধু রেড্ডি। এঁরা বেঙ্গালুরুর ল্যান্ড মাফিয়া।" লাকির সংযোজন, "এঁদের মধ্যে একজনের স্ত্রী IAS অফিসার। তাঁর নাম রোহিনী সিন্ধুরী। ¤ উনি ক্ষমতার অপব্যবহার করে স্বামীকে এই কাজে সাহায্য করছেন। ব্যক্তিগত স্বার্থের জন্য রাজ্যের সম্পদ ধ্বংস করছেন তিনি। জোর করে আমার ফার্মের ভিতর ঢুকে পড়ছেন তাঁরা। এটা বেআইনি। কারণ, তাঁদের কাছে কোনও ¤ নথি নেই।" তিনি আরও বলেন, "আমার আইনজীবীরা জানিয়েছেন এই বিষয়টি বেআইনি। এই ফার্মে ঢুকে পড়ার জন্য কোর্টের আদেশনামার প্রয়োজন। যা তাঁদের কাছে নেই। আমরা ৫০ বছর ধরে ওখানে থাকি। আমাদের কাছেই ¤ এই সম্পত্তির মালিকানা রয়েছে।"