বর্তমানে শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। একাধিক সংস্থার হাত ধরে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে শেয়ার বাজারে বিনিয়োগ করা বাড়িতে বসেই সম্ভব। মাত্র কয়েক মিনিটেই এই অ্যাকাউন্ট খোলা যায়। যারা শেয়ার বাজারে সম্প্রতি বিনিয়োগ করছেন, তাঁদের জন্য দুর্দান্ত সুখবর। বাজার বিশেষজ্ঞরা একটি শেয়ারের সম্পর্কে দারুণ আশাবাদী। বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের এই শেয়ার কিনতে উৎসাহ দিচ্ছেন। এখানে বলা হচ্ছে, ICICI Bank -এর স্টকের কথা। জেফরি থেকে ¤ শুরু করে মরগান স্ট্যানলি অনেকেই এই শেয়ারের প্রতি আস্থা দেখাচ্ছে। বেশিরভাগ বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে যদি আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার থাকে, তবে তা একটি লাভজনক চুক্তি বলে গণ্য হতে পারে। বিনিয়োগকারীদের ঝুলিতে এই অ্যাকাউন্ট রয়েছে, তাঁদেরকে স্টকটিকে ধরে রাখার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। সোমবার সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিনে ICICI ব্যাঙ্কের শেয়ার 0.35 শতাংশ বেড়ে হয়েছে 933.90 টাকায়। 933.90 টাকায় সর্বোচ্চ রেকর্ড রয়েছে 958 টাকা। বিশেষজ্ঞরা আশা করছেন, এই স্টকটি শীঘ্রই আগের রেকর্ড অতিক্রম করবে আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার। বুলিশ ব্রোকারেজ এই স্টকটিকে বাই রেটিং দিয়েছে।