বাজেট সেগমেন্টে চিনা স্মার্টফোন কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক নতুন মডেল বাজারে এসেছে Motorola। এবার কোম্পানির জনপ্রিয় G সিরিজে ফের নতুন ফোন লঞ্চ করতে চলেছে সংস্থাটি।সব ঠিক থাকলে তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে Moto G13। BIS সার্টিফিকেশ ওয়েবসাইটে সম্প্রতি রি ডিভাইসের উপস্থিতি চোখে পড়েছে। প্রসঙ্গত ভারতে যে কোনও মোবাইল লঞ্চের আগেই BIS সার্টিফিকেশন পাওয়া বাধ্যতামূলক তাই এখন Moto G13 লঞ্চ সময়ের অপেক্ষা বলে মত টেক মহলে। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা টুইটারে জানিয়েছেন, BIS ওয়েবসাইটে Motorola Moto G13 ফোনটি দেখা গিয়েছে। সেখানে Motorola XT2231-3 মডেল নম্বরে এই ফোন বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়াও থাইল্যান্ডের সার্টিফিকেশন ওয়েবসাইট NBTC - তেও এই ফোনের উপস্থিতি চোখে পড়েছে। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতে এই ফোন লঞ্চ করতে পারে Motorola। সস্তায় 4G কানেক্টিভিটি সহ এই ফোন লঞ্চ হবে ভারতে। 15,000 টাকার কম বাজেটে ভারতে লঞ্চ হতে পারে Motorola Moto G13। 4G কানেক্টিভিটি সহ Motorola Moto G13 - তে থাকবে 90 Hz AMOLED ডিসপ্লে। যদিও এই ফোনে 5G কানেক্টিভিটি দেয়নি। Motorola। এই ফোন MediaTek Helio G99 অথবা Snapdragon 732G চিপসেট থাকতে পারে। শীঘ্রই একই দামে Redmi Note 12 Pro 4G বাজারে আসতে পারে। সেই ফোনেও একই চিপসেট দেখা যেতে পারে।