সম্প্রতি ভ্রমণ পিপাসুদের জন্য একগুচ্ছ নয়া প্ল্যান লঞ্চ করেছে Airtel। World Pass প্যাকের মাধ্যমে বিশ্বের 184টি দেশে কোন ঝামেলা ছাড়াই ঘুরতে যেতে পারেন Airtel গ্রাহকরা। Airtel World Pass এর দাম শুরু হচ্ছে 649 টাকা থেকে। প্রিপেড ও পোস্টপেড গ্রাহকদের জন্য আলাদা আলাদা প্ল্যান নিয়ে এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক। 14,999 টাকা পর্যন্ত এই প্ল্যানগুলিতে বিদেশ ভ্রমণ আরও সহজ হবে। Airtel জানিয়েছে এই প্ল্যান ওয়ার্ল্ড প্লাস প্ল্যান রিচার্জ থাকলে আর সব দেশের জন্য আলাদা আলাদা রিচার্জ করতে হবে না। বিমান বদলের জন্য কোনও দেশের এয়ারপোর্টে সময় কাটানোর সময়ও এই প্ল্যান কাজ করবে। এছাড়াও বিশ্বের যে কোনও প্রান্ত থেকে সম্পূর্ণ বিনামূল্যে 24X7 কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা। এক বিবৃতিতে এয়ারটেল জনি-য়েছে, বিদেশ যাত্রীদের জন্য 99100-99100 কাস্টমার কেয়ার নাম্বার শুরু করা হয়েছে। এই নাম্বারে ফোন করে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে সমস্যার সমাধান পাবেন Airtel গ্রাহকরা। আপৎকালীন ব্যাবহারের জন্য Airtel গ্রাহকরা ¤ পাবেন আনলিমিটেড ডেটা। এছাড়াও ভয়েস কলের খরচ 90 শতাংশ কমানো হয়েছে।