একুশ শতাব্দীতে দাঁড়িয়ে গোটা পৃথিবীটাই এখন হাতের মুঠোয় বন্দি। ৮ থেকে ৮০, সকলেই এখন স্মার্টফোনের উপর নির্ভরশীল। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে অন্যতম হলেও বিজ্ঞানীরা বলছেন, অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষ আসলেই আনস্মার্ট হয়ে পড়ছে। কারও ক্ষেত্রে তা রীতিমতো নেশার বস্তু হয়ে পড়েছে। অনেকেই হয়তো চেষ্টা করেন সেই নেশা থেকে বেরতে। কিন্তু স্মার্টফোনে আসা নিত্য নতুন খবর চোখ অন্য দিকে সরতে দেয় না। বেশিরভাগ স্মার্টফোন হাত থেকে পড়ে গেলে উপরের কাচের ডিসপ্লেটি ভেঙে যায়। কিন্তু ডাম্বফোনের ক্ষেত্রে সেই আশঙ্কা নেই। নতুন ধরনের স্মার্টফোনগুলি থেকে যখন ইচ্ছা ব্যাটারি বা সিমকার্ড খুলে ফেলা যায় না। সিমকার্ড বার করতে গেলে সঙ্গে সরু মুখের পিন রাখতে হয়। কিন্তু ফিচার ফোনের ক্ষেত্রে তা হয় না। স্মার্টফোনের থেকে ফিচার ফোনের ব্যাটারি লাইফ ভাল। এক বার চার্জ দিলেই চলবে টানা এক সপ্তাহ।