এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। তাঁর 'কেশরিয়া'র সুরে মাতাল গোটা দেশ। তবে গায়ক অরিজিৎ-এর আরেক পরিচয় তিনি সমাজসেবক। সাধারণ ¤ মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ান তিনি। আর এই সেবার লক্ষ্যে ব্রতী হওয়ার নেপথ্যে রয়েছে তাঁর আদর্শ। মুম্বই কনসার্টে অরিজিৎ সিং জানিয়েছেন, তিনি স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে চলেন। নিজের জীবন একটু গুছিয়ে নিয়ে অন্যকে সাহায্য করা মানবতা, বার্তা গায়কের। তিনি বলেন, "আমি বরাবর স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়েছি।" সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি একটি স্বেচ্ছাসেবী ¤ সংস্থাও খুলেছেন।