অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। যদিও পরিবার সূত্রে খবর, উদ্বেগের কোনও কারণ নেই। আগের থেকে সুস্থ রয়েছেন তিনি। আগামীকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। অসুস্থ গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তাঁর রানাঘাটে 'বাংলা মোদের গর্ব'-এ উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু, তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি অংশ নিতে পারছেন না এই অনুষ্ঠানে, এমনটাই জানানো হয়েছে তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে। তাঁর পরিবর্তে এই অনুষ্ঠানে অংশ নেবেন শিল্পী অরিজিৎ চক্রবর্তী। পরিবার সূত্রে খবর, 'ফুড পয়জনিং' এর জন্য অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁকে রবি ঠাকুর মোড়ের কাছে একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ¤ ভক্তদের উদ্বেগের কোনও কারণ নেই। সুস্থ আছেন গায়ক এবং আগামীকাল অর্থাৎ সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে হাসপাতালের তরফে, জানা গিয়েছে এমনটাই।