এবার মাধ্যমিকে না থাকলেও একাদশ শ্রেণীতে পড়া যাবে বৃত্তিশিক্ষার বিষয়। ছাত্রছাত্রীরা মাধ্যমিক স্তরে ভোকেশনাল কিংবা বৃত্তিশিক্ষার বিষয় না থাকলেও সরাসরি একাদশ শ্রেণীতে পড়তে পারবেন। এমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৩ থেকে ২০২৫ সালে সংশ্লিষ্ট ব্যবস্থাটি কার্যকর করা হবে। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই সংক্রান্ত একটি ¤ বিজ্ঞপ্তি দেওয়া ¤ হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে এবার থেকে একাদশ শ্রেণীতেও ভোকেশনাল বিষয় নিয়ে পড়া যাবে। যার জন্য মাধ্যমিকে সেই ভোকেশনাল বিষয়ে থাকা আর বাঞ্ছনীয় নয়। ২০২৩ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তাপস মুখোপাধ্যায়।