IIT Delhi Placements 2022 : প্রথম দিনেই 1 কোটি টাকা বেতনের চাকরির প্রস্তাব পেল আইআইটি দিল্লি। সম্প্রতি 2022-23 শিক্ষাবর্ষের প্লেসমেন্ট শুরু হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। আইআইটি দিল্লিতেও 1 ডিসেম্বর থেকে সেই প্লেসমেন্ট শুরু হয়ে গিয়েছে। আর সেখানেই প্রথম দিনের শেষে ¤ ছাত্রছাত্রীদের 1 কোটি টাকার বেশি বেতনের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম দিনের ক্যাম্পাসিং-এ 650টি পূর্ণ সময়ের চাকরির অফার এসেছে। যেখানে 250 টিরও বেশি প্রি-প্লেসমেন্ট অফার অর্থৎ PPO সহ ছাত্রছাত্রীদের 550 টি অন্য ধরনের চাকরি নির্বাচনের সুযোগও ছিল।