ডেডলাইন ডিসেম্বর। তার মধ্যে দেশশুদ্ধ সবাইকে বাধ্যতামুলকভাবে বদলে ফেলতে হবে নিজের নাম। আজব ফতোয়া জারি করেছেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন। পিয়ংইয়ংয়ের তরফে জারি করা সরকারি নির্ধেশিকায় বলা হয়েছে, ভবিষ্যতে 'দেশভক্তিমূলক' নাম রাখতে হবে শিশুদের। এই নিয়ে বেশ কয়েকটি উদাহরণও দিয়েছে কিমের প্রশাসন। নির্দেশিকা ¤ অনুযায়ী, ভবিষ্যতে উত্তর কোরিয়ার শিশুদের নাম হবে ছং বা পোক। কোরিয় ভাষায় এই দুই শব্দের অর্থ আগ্নেয়াস্ত্র ও বোমা। দীর্ঘদিন ধরেই কোরিয় উপদ্বীপে রি বা সুমি-র মতো নাম রাখার প্রচলন রয়েছে। এই দুই শব্দের আভিধানিক অর্থ হল প্রেমময় ও খুব সুন্দর। কিমের অফিস জানিয়ে দিয়েছে, এই ধরনের 'কোমল ধর্মী' নাম আর কখনই রাখা ¤ যাবে না উত্তর কোরিয়ায়। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের নাম পরিবর্তনেরও নির্দেশ দেওয়া হয়েছে উত্তর কোরিয়ায়। আন্তর্জাতিক সংবাদ সূত্রে খবর, দেশের সমস্ত নাগরিকের নামের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন কিম।