মারাত্মক অসুস্থ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের বাসভবনের সিঁড়ি দিয়ে গড়িয়ে নীচে পড়ে যান তিনি। ওই অবস্থায় পোশাকেই মলত্যাগ করে ফেলেন দোর্দন্ডপ্রতাপ রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের মধ্যেই ফের একবার পুতিনের শারীরিক অবস্থা নিয়ে এমনই বিস্ফোরক দাবি করল পশ্চিমী সংবাদমাধ্যমগুলির একাংশ। ওই খবরে আরও দাবি করা হয়েছে, অন্ত্রের ক্যান্সারে ভুগছেন ৭০ বছরের রুশ রাষ্ট্রনায়ক। বর্তমানে চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছে এই ক্যান্সার। সেই কারণেই শৌচাগারে যাওয়ার সুযোগ পাননি তিনি। পোশাকেই মলত্যাগ করে দেন রুশ প্রেসিডেন্ট। গত বুধবার অর্থাৎ ৩০ নভেম্বর ওই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পশ্চিমী সংবাদমাধ্যমগুলি। তাঁদের প্রকাশিত খবর অনুযায়ী, ওই দিন প্রেসিডেন্ট প্যালেসের সিঁড়ি দিয়ে নীচে নামার সময় হঠাৎই পা পিছলে নীচে গড়িয়ে পড়ে যান। রুশ প্রেসিডেন্টের এই দুর্ঘটনা সম্পর্কে বলতে গিয়ে একটি টিভি চ্যানেল দাবি করেছে, অন্তত পাঁচটি সিঁড়ি গড়িয়ে নীচে পড়ে যান তিনি। ফলে তাঁর কক্সিসেও গুরুতর চোট পান তিনি। পশ্চিমী সংবাদ-মাধ্যমগুলির দাবি, দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছেন পুতিন। মারণ রোগ তাঁর অন্ত্রে ছড়িয়ে পড়ায় হজমের সমস্যা রয়েছে রুশ প্রেসিডেন্টের।