গুঞ্জনটা অনেকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল। টিম ইন্ডিয়ার ¤ টি-২০ পরিকাঠামো একেবারে আলাদা করে তৈরি করা হচ্ছে। এই ¤ ব্যাপারটি যতেষ্ট গুরুত্ব সহকারে দেখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। বোর্ডের একটি সূত্র থেকে জানা গিয়েছে, টি-২০ ক্রিকেটের জন্য ভারতের নয়া কোচিং সেট আপ ¤ তৈরি করা হবে। এই ঘোষণাটি আগামী জানুয়ারি মাসে করা হতে পারে। যদি এমন ঘটনা বাস্তবে প্রতিফলিত হয়, সেক্ষেত্রে আগামী জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের ক্রিকেট দল নতুন অধিনায়ক এবং নতুন কোচ নিয়ে খেলতে পারে। ইতিপূর্বে এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ইনসাইড স্পোর্টস। সেখানে বলা হয়েছিল যে ভারত বনাম শ্রীলঙ্কা সিরিজের আগেই আনুষ্ঠানিকভাবে টি-২০ ¤ ফরম্যাটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন করা হতে পারে। এবার বিসিসিআই-এর এক শীর্ষ আধিকারক ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড টি-২০ দলের জন্য নতুন কোচও নিয়োগ করতে পারে। শোনা যাচ্ছে, এই নয়া কোচ নাকি রাহুল দ্রাবিড়ের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন।