একে শীতকাল তার উপর ছুটির দিন বেশিরভাগ ক্ষেত্রেই এই দিনটা লেট নাইট পার্টিতে কাটিয়ে ফেলেন। আসলে গোটা সপ্তাহের জীবনযুদ্ধ চলার পর এই দিনটিতে একটু ফ্রি হওয়ার সময় ¤ পান। তবে রবিবার রাতের পার্টিতে একটু বেশি খাওয়াদাওয়া হয়ে পরের দিন সোমবার শরীরটা খারাপ হয়ে যায়। তাই সপ্তাহের প্রথম দিনে শরীর সুস্থ রাখতে কয়েকটি সুযপ খেলেই শরীর হয়ে উঠবে চাঙ্গা, পাবেন গোটা সপ্তাহের কাজ করার উদ্যম। এই প্রতিবেদনে রইল বেশ কয়েকটি স্যুপের রেসিপি। এখন প্রশ্ন হল কেন স্যুপ খাবেন? বিশেজ্ঞদের মতে, স্যুপ খুবই স্বাস্থ্যকর এতে ক্যালোরির পরিমাণ খুব কম। হজমের সমস্যা অনেকটাই মিটিয়ে দেয়। স্যুপে মূলত শাক সবজি বা চিকেন ব্যাবহার করা হয় যা আদতে আমাদের শরীরের জন্য প্রোটিন সরবরাহ করে। তাই নিজেকে ঝরঝরে করে তুলতে কী কী স্যুপ খেতে পারেন রইল তারই রেসিপি