ছুটি এমন একটি বিষয় যার নানা দিক আছে। কেউ ছুটি কাটাতে চান একা কেউ আবার দলবল নিয়ে। আবার দলবলের মধ্যে পড়তে পারে পরিবারের লোকজন কিংবা বন্ধু বান্ধব। ও হ্যাঁ, ছুটি কাটানো মানে কিন্তু বেড়াতে যাওয়ার কথা হচ্ছে। ভারতীয়দের মধ্যে পরিবারের সঙ্গে ভ্রমণের প্রবণতা অবশ্য বেশি। কিন্তু এমন কিছু ভ্রমণস্থল রয়েছে যেখানে পরিবারের সঙ্গে না যাওয়াই ভালো। গেলে লজ্জায় পড়তে হয়। তাই এসব স্থানে বন্ধুদের সঙ্গেই বেড়াতে যান। দারুণ উপভোগ করবেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য দারুণ জায়গা হল কসৌল। হিমাচল প্রদেশের কুলু জেলার এই সাজানো গোছানো গ্রাম বা শৈল শহর হল এই কসৌল। এখানে লোকজল মূলত অবসর যাপনের জন্য যান। তবে হ্যাঁ, মা-বাবার সঙ্গে এখানে না যাওয়াই ভালো। আসলে, হিল স্টেশন হওয়া সত্ত্বেও কসৌল আসলে একটি লাভার্স পয়েন্ট। এখানে প্রধানত দম্পতিরা হানিমুন এবং রোম্যান্স করতেই যান। এবার বুঝলেন তো পরিবারের সঙ্গে যেতে কেন বারন করছি ?